বায়োমেট্রিক সিম রেজিষ্ট্রেশন: ডব্লিউএসআইএস পুরস্কার জিতলো বিটিআরসি

১৮ মে, ২০২১ ১৭:৪০  

সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম (সিবিভিএমপি) বা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশন প্রক্রিয়া প্রবর্তনের জন্য ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২১ জিতেছে বিটিআরসি।

১৮ মে, ডব্লিউএসআইএস প্রাইজ ২০২১ অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ৯০টি চ্যাম্পিয়ন প্রকল্পের মধ্য থেকে ১৮টি প্রকল্পকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়।

অ্যাকশন লাইন সিফাইভ ক্যাটাগরিতে এই পুরস্কার জয়ী হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এ ‍পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তির পর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এর আগে পুরস্কার প্রাপ্তি উপলক্ষে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিটিআরসি। সংবাদ সম্মেলনের শুরুতে বিটিআরসির মহাপরিচালক (সিস্টেমস এন্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম বা সিবিভিএমপি সম্পর্কে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৈাশলী মোঃ মহিউদ্দিন আহমেদ,বিটিআরসির লীগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, মহাপরিচালক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসাইন, মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলম, মহাপরিচালক (ইএন্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির, মহাপরিচালক (লীগ্যাল এন্ড লাইসেন্সিং) আশীষ কুমার কুন্ডু, মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মোঃ মেসবাহুজ্জামানসহ বিটিআরসি উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।